চাকরি দেওয়ার নামে প্রতারণা! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার

তৃণমূলে নতুন করে অস্বস্তি
তৃণমূলে কে নতুন করে অস্বস্তিতে ফেললেন জেলার এক সক্রিয় তৃণমূলে নেতা।নন্দকুমারের মাধবপুর এলাকার বাসিন্দা নন্দদুলাল বাগ তৃণমূলের জন্মলগ্ন থেকেই পার্টির সঙ্গে যুক্ত,তৃণমূল নেতার দাবি ২০১৬ সালে বৌমার প্রাইমারি শিক্ষকের চাকরির জন্য টাকা দিয়েছেন নন্দদুলাল বাগ।চাকরির জন্য তিনি ১২ লক্ষ টাকা দেন কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদুলাল মাইতিকে।এই ডিলে নাকি মিডলম্যান ছিলেন পঞ্চায়েত প্রধান।নিয়োগ দুর্নীতি সামনে আসতেই সাহস করে অভিষেক ব্যানার্জি কে চিঠি লেখেন,কিন্তু লাভের লাভ কিছুই হয়নি,বাধ্য হয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED র দারস্থ হোন অভিযোগকারী।বিধায়কের পাল্টা অভিযোগ,তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার হচ্ছে।অভিযোগ সামনে আসতেই শোরগল পরে যায় জেলায়,অভিযোগকারি তৃণমূল কর্মীকে সাবাস জানিয়েছেন বিরোধীরা।
More News:
শিয়ালদা-বারাসাত-হাসনাবাদ লাইনে বাতিল ট্রেন- জেনে নিন বিস্তারিত।
তাপস, কুন্তল ও নীলাদ্রির ৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের




















Leave A Comment